গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

নির্বাচন ভন্ডুলের কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৩৮ এএম ২০২৬
নির্বাচন ভন্ডুলের কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন ভন্ডুলের কোনো সম্ভাবনা নেই। ৫ আগস্টের পর যেসব জঙ্গি সন্ত্রাসী ছিল তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে। তাদের যারা সমর্থক ছিল, সন্ত্রাসী ছিল তারাও এখন নেই। তাদের সাহস নেই বলেই পালিয়ে পালিয়ে নানা কথা বলছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরে কাশিমপুর কারাকমপ্লেক্সে ৬৩তম ব্যাচ নারী নবীন কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে কোনো বাহিনীতেই দুর্নীতির মাধ্যমে বা তদবিরের মাধ্যমে নিয়োগ হয়নি। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে না-সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে।

তিনি আরো বলেন, কারাগার অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। কারাগার রাষ্ট্রের বিচার ব্যবস্থার মাধ্যমে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করে, অপরাধ দমন, অপরাধীর সংশোধন এবং সামাজিক পূনর্বাসনের প্রক্রিয়ায় কারা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারাগারের প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। কারা বন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ কেবল আইনগত বাধ্যবাধকতা নয়; এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন।

প্রধান অতিথি নবীন কারারক্ষীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে তাদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম সেলিম, মো. জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান উপস্থিত ছিলেন।

৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের মধ্যে ড্রিলে প্রথম স্থান অধিকার করেন লিজা খাতুন, পিটিতে মোছা. রায়হানা আক্তার সুবর্ণা, ফায়ারিংয়ে মানসুরা এবং আন আর্মড কম্ব্যট জুথি পারভীন, লিখিত পরীক্ষায় মোছা. রায়হানা আক্তার সুবর্ণা এবং সর্ব বিষয়ে মোছা. রায়হানা আক্তার সুবর্না এ প্রথম স্থান অধিকার করেন।

এসি/আপ্র/২৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

১৬ ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
১৯ মে ২০২৬

১৬ ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন...

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন হচ্ছে, আসছে ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
১৯ মে ২০২৬

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন হচ্ছে, আসছে ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
১৯ মে ২০২৬

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কারেন্স...

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী
১৯ মে ২০২৬

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী

জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে