গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ভারতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস, শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:৫৬ এএম ২০২৬
ভারতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস, শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস। ফলে বিশ্বকাপ আয়োজন নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা এই মেগা ক্রিকেট আসরের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে নিপাহ ভাইরাসে আক্রান্তের খবর সামনে আসায় বিশ্বকাপের প্রস্তুতি, লজিস্টিকস ও আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বড় আকারের এই টুর্নামেন্ট আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্য প্রোটোকল ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, যদি ভাইরাসটি আরো ছড়িয়ে পড়ে, তাহলে তা বিশ্বকাপের সময়সূচি, দলগুলোর চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের উপস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিপাহ সংক্রমণ বাড়লে কর্তৃপক্ষকে টুর্নামেন্টের সূচি পরিবর্তন করতে হতে পারে বা কঠোর বায়োসিকিউরিটি বিধিনিষেধ আরোপ করা হতে পারে, যা আন্তর্জাতিক দল ও সমর্থকদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

সূত্রের দাবি, বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কারণে বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যেই এক অনিশ্চিত ও চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছেছে। এদিকে, আইসিসি পুরো পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং পরিস্থিতির অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এসি/আপ্র/২৭/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ...

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ...

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন না পেরেও নাক দিয়ে রক্ত...

নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিললো সাবেক বিমান কর্মকর্তার মরদেহ
২৯ অক্টোবর ২০২৬

নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিললো সাবেক বিমান কর্মকর্তার মরদেহ

নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে