গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সামনে ৫ দিনের সরকারি ছুটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৪৭ এএম ২০২৬
সামনে ৫ দিনের সরকারি ছুটি
ছবি

ছবি সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। সে হিসাবে ২০২৬ সাল শেষ হতে আর বাকি চার মাস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কমছে এ বছরের সরকারি ছুটির সংখ্যাও। তবে বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরো পাঁচ দিনের সরকারি ছুটি। যদিও এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের হাতে রয়েছে আরো পাঁচ দিনের সরকারি ছুটি। তবে এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে না।

সেপ্টেম্বর মাসের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তবে দিনটি পড়েছে শুক্রবারে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে দুই দিনের ছুটি। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরো দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

তবে বড়দিনের ছুটিও পড়েছে শুক্রবারে। ফলে সেপ্টেম্বরের জন্মাষ্টমী ও ডিসেম্বরের বড়দিন দুটি সরকারি ছুটিই সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে সেই ‘দুঃসংবাদ’।

সব মিলিয়ে বছরের বাকি চার মাসে সরকারি ছুটির তালিকায় পাঁচ দিন থাকলেও অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে মাত্র তিন দিন।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই