গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৫৪ এএম ২০২৬
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
ছবি

ছবি সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে উল্টে গেছে নিউ গ্রীন লাইন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৭ মিনিটে মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেস নামের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতু থেকে নামার সময় বাসটি রেলিংয়ে ধাক্কা খায়। এতে রেলিং ভেঙে যায়। এরপর কয়েক চক্কর দিয়ে উল্টে যায় বাসটি।

দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), একই এলাকার লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদা উপজেলার নুর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মহম্মদপুরের আলী আফজালের মেয়ে ফাতেমা (৭), শ্রীপুরের আজমলের ছেলে সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আজিজের ছেলে আরাফাত (১৩)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হলেও বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয়।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই