গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জোর করে মাদ্রাসায় রেখে আসার পর ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৩১ এএম ২০২৬
জোর করে মাদ্রাসায় রেখে আসার পর ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ছুটিতে বাড়ি ফেরার পর মাদ্রাসায় যেতে চাচ্ছিল না ১০ বছরের শিশু ইয়ামিন। পরিবারের সদস্যরা তাকে জোর করে মাদ্রাসায় রেখে আসার কিছুক্ষণ পর রাজধানীর পশ্চিম জুরাইনের একটি হাফেজি মাদ্রাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের ‘তাসফিলুল কোরআন’ হাফেজি মাদ্রাসার চারতলা ভবনের ছাদ থেকে ইয়ামিন পড়ে যায় বলে জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ ফেরদৌস আহমেদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তবে ইয়ামিন কীভাবে ছাদ থেকে নিচে পড়ে গেল, এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে পারেনি।

অধ্যক্ষ ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। তার বাবা রফিকুল ইসলাম কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় থাকেন। গত বুধবার মাদ্রাসা ছুটির পর ইয়ামিন বাড়িতে যায়। তিনি বলেন, ইয়ামিন মাদ্রাসায় আসতে না চাইলে তার বাবা তাকে ফোন করে বাসা থেকে বুঝিয়ে নিয়ে আসতে বলেছিলেন। তবে তিনি নিজে ইয়ামিনকে আনতে যাননি। রোববার রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানী তাকে মাদ্রাসায় দিয়ে যান।

অধ্যক্ষের ভাষ্য, এর কিছুক্ষণ পর ইয়ামিনকে চারতলার সিঁড়িঘরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাকে রাতের খাবারের জন্য নিচে যেতে বলে অধ্যক্ষ সেখান থেকে চলে যান। কিছু সময় পর খবর আসে, ইয়ামিন মাদ্রাসার চারতলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরে ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে। তবে সোমবার বেলা পৌনে ২টা পর্যন্ত কদমতলী থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান। তিনি বলেন, একটি মাদ্রাসা থেকে পড়ে একটি শিশু আহত হওয়ার কথা তারা শুনেছেন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

সানা/কেএমএএ/আপ্র/৩১/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই