গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এসএসসি-এইচএসসিতে ভালো ফলকারীদের পাশে থাকবে রাষ্ট্র

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৪ এএম ২০২৬
এসএসসি-এইচএসসিতে ভালো ফলকারীদের পাশে থাকবে রাষ্ট্র
ছবি

ড. মাহদী আমিন -ছবি সংগৃহীত

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের পাশে রাষ্ট্র থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা আরো বাড়ানো হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটসের ৫৮০ জন মেধাবী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে শিক্ষাব্যবস্থার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ ও মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক গড়ে উঠবে।

তিনি বলেন, সবাইকে ডাক্তার বা প্রকৌশলী হতে হবে—বিষয়টি এমন নয়। যে শিক্ষার্থীর যে বিষয় পড়তে ভালো লাগে, যে বিষয়ে মনোনিবেশ করতে আগ্রহ রয়েছে, সে সেই বিষয়েই পড়াশোনা করবে। সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিভা ও আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, কারও মানবিক বা সমাজবিজ্ঞান ভালো লাগতে পারে, কেউ ছবি আঁকা কিংবা অন্য কোনো সৃজনশীল কাজে আগ্রহী হতে পারে। কেউ খেলোয়াড় হতে চায়, আবার কারও বিতর্কে আগ্রহ বেশি। যে শিক্ষার্থী যে ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সরকার তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং দেশ গড়ার কাণ্ডারি হবে। সবাইকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও মানুষের জন্য সুনাগরিক হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
সানা/আপ্র/৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই