গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ বাঁধা মরদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৮ এএম ২০২৬
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ বাঁধা মরদেহ উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখ স্কচটেপ দিয়ে বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনানী থানা পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নিহতের পরনে নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ সাদা টেপ দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাঁর পোশাক দেখে তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে অথবা ভোরের কোনো একসময় মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে গেছে। তবে হত্যার বিষয়টি এখনো তদন্তাধীন।

ওসি ফরিদুল ইসলাম বলেন, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। মরদেহটি কখন ও কীভাবে সেখানে নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, ফুটেজ বিশ্লেষণ করে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই