গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২১ এএম ২০২৬
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খবর পেয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম লি শিংচিয়াং। তাঁর বয়স ৪০ বছর। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একই হোটেলের অন্য দুটি কক্ষে আরও তিনজন চীনা নাগরিক ছিলেন। তাঁরা লি শিংচিয়াংয়ের কক্ষে গিয়ে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে।

অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি বলেন, ওই হোটেলে মদ বিক্রি বা সেবনের অনুমোদন নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লি শিংচিয়াং কবে এবং কী উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন, তা জানতে পুলিশ খোঁজখবর নিচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।
সানা/আপ্র/৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই