গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩২ এএম ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর দারুস সালামে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

গুলিবিদ্ধ জেসমিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে স্বামী-সন্তানদের নিয়ে দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন তিনি। তার স্বামী পেশায় দিনমজুর।

জেসমিনের ছেলে মাজিদুল ইসলাম ইয়াসিন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার মা ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ বাইরে থেকে আসা একটি গুলি তার ডান হাতে লাগে। গুলির শব্দ ও মায়ের আর্তচিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

তবে কারা বা কী কারণে জেসমিনকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। কোনো নির্দিষ্ট শত্রুতা বা বিরোধের কথাও তারা জানেন না।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জেসমিনের স্বামী আব্দুল মান্নান জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসি/আপ্র/০৬/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই