গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৯ এএম ২০২৬
তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক
ছবি

সিফাত উল্লাহ -ছবি সংগৃহীত

রাজধানীর সবুজবাগে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সিফাত উল্লাহ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে আদর্শপাড়া এলাকায় এ হামলায় আরো দুজন আহত হয়েছেন। গুরুতর আহত সিফাতকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমসংক্রান্ত বলে জানা গেছে। এ ঘটনায় ওই তরুণী ও তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সবুজবাগ জোনের সহকারী কমিশনার ইমরানুল ইসলাম বলেন, সবুজবাগ এলাকায় একটি বাসার কাছে এ হত্যাকাণ্ড ঘটে। এক তরুণীর সঙ্গে সিফাত দেখা করতে আসার খবর পেয়ে আরেকজন সেখানে আসেন। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

নিহতের সঙ্গে দেখা করতে আসা তরুণীর ভাষ্য, বিকালে সিফাত আদর্শপাড়া এলাকায় তার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় স্থানীয় জয়, রাজিব, ইয়াসিনসহ ছয়-সাতজনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে সিফাতকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

ওই তরুণী বলেন, সিফাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে তাদের বিয়ের কথাবার্তাও চলছিল। এ বিষয়কে কেন্দ্র করেই হামলাকারীদের সঙ্গে সিফাতের পূর্বশত্রুতার সৃষ্টি হয়েছিল।

সিফাতের বন্ধু হাসানের দাবি, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও আরো দু-তিনজনের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

হাসান বলেন, ওই তরুণীর সঙ্গে আগে সিফাতের প্রেমের সম্পর্ক ছিল। পরে তার সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। রোববার সিফাত মোটরসাইকেলে করে ওই তরুণীর সঙ্গে দেখা করতে গেলে জয় বিষয়টি দেখতে পান। এরপর জয় আরো কয়েকজনকে নিয়ে সিফাতের ওপর হামলা চালান বলে দাবি করেন তিনি।

নিহত সিফাত উল্লাহর বাড়ি রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায়। তার বাবার নাম জয়নাল আবেদীন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সিফাত কাতারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য সিফাতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
সানা/আপ্র/৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই