গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে, মামলার ঘোষণা অভিনেত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৩ এএম ২০২৬
বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে, মামলার ঘোষণা অভিনেত্রীর
ছবি

অভিনেত্রী আজমেরী হক বাঁধন -ছবি সংগৃহীত

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় সংসদে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ জানতে চেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিবাদ জানান। বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

জহরত আদিব চৌধুরী বলেন, বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী চলচ্চিত্রসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে ইতালির ভেনিসে গিয়েছিলেন। সেখানে পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে একটি পার্কে হাঁটার সময় তাঁকে শারীরিকভাবে আক্রমণ ও মৌখিকভাবে হেনস্তা করা হয়। তাঁর দিকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় বলেও অভিযোগ রয়েছে।

সংসদ সদস্যের দাবি, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর কারণে বাঁধনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। একজন নারী ও দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

জহরত আদিব চৌধুরী বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে এবং ইতালির সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কীভাবে নেওয়া হচ্ছে, তা জানতে চান তিনি।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোনো মন্ত্রী তখন সংসদে উপস্থিত ছিলেন না। তাঁরা সংসদে এলে এ বিষয়ে তাঁদের বক্তব্য শোনা হবে। তিনি ঘটনাটিকে অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। সংসদ ও দেশের জনগণ এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হামলার ঘটনায় থানায় গিয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওবার্তায় তিনি জানান, ঘটনার পর ইতালির পুলিশ তাঁকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। বাংলাদেশ দূতাবাস থেকেও তিনি সহযোগিতা পেয়েছেন।

বাঁধন বলেন, হামলার সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিরা জড়িত ছিলেন বলে তিনি অভিযোগ করছেন। তাঁর কাছে ঘটনার প্রমাণ রয়েছে এবং হামলার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইতালির থানায় গিয়ে অভিযোগ করবেন। এ ঘটনায় মামলা না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না বলেও দৃঢ় অবস্থানের কথা জানান অভিনেত্রী।

বাঁধন আরো বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো তাঁর জীবনের সঠিক সিদ্ধান্তগুলোর একটি। নিজের ও পরিবারের সদস্যদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তর সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত কষ্টদায়ক।

ঘটনার পর তাঁর পাশে দাঁড়ানো দেশ-বিদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, তিনি একজন গর্বিত বাংলাদেশি এবং এই কঠিন সময়ে দেশের মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছে।
সানা/ডিসি/আপ্র/৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই