গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বারডেমের ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল ব্যক্তির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪২ এএম ২০২৬
বারডেমের ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল ব্যক্তির
ছবি

দিপু সুলতান রাসেল -ছবি সংগৃহীত

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক নাঈম উল ইসলাম জানান, রাসেল হাসপাতালের সিঁড়ি দিয়ে নিজেই ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি প্রায় তিনটি সিগারেট খান এবং কয়েকবার নিচের দিকে তাকান। এরপর ছাদ থেকে লাফ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাসেলের বাড়ি ঢাকার গেন্ডারিয়া টিএস পোস্ট অফিস এলাকায়। তাঁর বাবার নাম ইমাম উদ্দিন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাসেল মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজ করতেন না। তিনি এর আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও ছিলেন। মাদকাসক্তির কারণে তাঁর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ ঘটে। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে রাসেল আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। 
সানা/আপ্র/৯/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই