গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ—হিমঘরে মরদেহ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:১৪ এএম ২০২৬
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ—হিমঘরে মরদেহ
ছবি

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহের শেষকৃত্য নিয়ে পরিবারের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। মা আয়েশা বেগমের দাবি, তার ছেলে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই তাকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করতে হবে। অন্যদিকে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ হিন্দু পরিবারে জন্মেছেন। তাই হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তার মরদেহ দাহ করতে হবে।

পরিবারের দুই পক্ষের এমন দাবির কারণে হত্যাকাণ্ডের পাঁচ দিন পরও শুভর মরদেহের দাফন বা দাহ সম্পন্ন হয়নি। প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহ রাখা হলেও পরে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষণের সিদ্ধান্ত হয়। বিষয়টি এখন আদালতের বিবেচনায় রয়েছে।

আজ (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের সিদ্ধান্তের পরই শুভর মরদেহ দাফন নাকি দাহ করা হবে, সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মফিজুর রহমান জানান, শুভর বাবা হরি চন্দ্র দাস ও মা আয়েশা বেগমের মধ্যে ২০০৩ সালে বিবাহবিচ্ছেদ হয়। এরপর শুভ, তার মা এবং ভাই-বোন মুসলিম ধর্ম গ্রহণ করেন।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শুভ হলফনামার মাধ্যমে ধর্মান্তরিত হয়ে ‘বিল্লাল’ নাম গ্রহণ করেন। পরে মুসলিম রীতিতে কাবিনের মাধ্যমে বিয়ে করেন। তার স্ত্রী জ্যুথিও মুসলিম এবং তাদের একটি সন্তান রয়েছে।

শুভর ভাই ইব্রাহিম বলেন, তারা দুই ভাই একসঙ্গে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং সুন্নতে খাৎনা করেন। এরপর দুজনই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার রওজাতুস সালেহীন মাদরাসায় পড়াশোনা করেছেন।

তবে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ জন্মসূত্রে হিন্দু। তাই তিনি ছেলের মরদেহ সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী চিতায় দাহ করতে চান। দুই পক্ষের দাবির কারণে শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শুভর ধর্মীয় পরিচয় নিয়ে পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী মরদেহ দাফন বা দাহের ব্যবস্থা করা হবে। আপাতত মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়কে শুভকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা এবং মরদেহের পাশ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তারা হলেন সুমন ওরফে মাইগ্যা সুমন, সিয়াম আহমেদ সিজান ও সোহান।

পুলিশের দাবি, ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর এক সহযোগীর মাধ্যমে তাকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। সেখানে আগে থেকেই ১০ থেকে ১২ জনের একটি দল অবস্থান করছিল। শুভ সেখানে পৌঁছালে তাকে ঘিরে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এসি/আপ্র/১০/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই