গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৭ এএম ২০২৬
জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় রসিকতার সুরে এ প্রশ্ন করেন তিনি।

অধিবেশনে বিরোধী দলীয় নেতাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাতে গিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মো. শফিকুর রহমান ঢাকা-১৮ বিরোধী দলীয় নেতা, আপনার সময় তিন মিনিট।’ এ সময় তিনি বিরোধী দলীয় নেতার সংসদীয় আসন বলতে ভুল করেন।

এর পরিপ্রেক্ষিতে ড. শফিকুর রহমান বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমাকে আসন বদলে দেওয়ার জন্য। আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব- ১৫ এবং ১৮?’

ডেপুটি স্পিকার কায়সার কামাল পরে বিষয়টি পরিষ্কার করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মাননীয় বিরোধী দলের নেতা, এখানে বেসিক্যালি লিস্টে লেখা এসেছে ঢাকা ১৮৮। আমি একটা ৮ বাদ দিয়ে ১৮-তে এসেছি। আমি দুঃখিত। লিস্টটা বোধ হয় ওইখান থেকে দেওয়া হয়েছে, আপনাদের ওইখান থেকেই।’

বিষয়টি নিয়ে আর আলোচনা না বাড়িয়ে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান তার বক্তব্য চালিয়ে যান।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই