গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেভরনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ নিয়ে আলোচনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৩২ এএম ২০২৬
শেভরনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ নিয়ে আলোচনা
ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেভরনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ বিভাগের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোসা।

শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৪ সালের ৩ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেভরনের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছিল। ওই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসুলো। তখন বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে নতুন বিনিয়োগ পরিকল্পনার কথা শেভরনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের সময়ও বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে শেভরন আগ্রহ দেখিয়েছিল। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় যোগানদাতা শেভরন বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে। নতুন ও পুরনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের আগ্রহের বিষয়টি এবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আলোচনায় এসেছে।
সানা/আপ্র/১৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই বন্দির মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই বন্দির মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই বন্দির মৃত্যুর খবর জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের...

অনলাইনে নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, গ্রেফতার ৫
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, গ্রেফতার ৫

মোবাইলের অবস্থান, কলের বিস্তারিত তথ্য, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য অনলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই