গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৫ এএম ২০২৬
এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ
ছবি

সোমবার চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড়ে সমাবেশ শেষে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন বন্দর রক্ষা কমিটি-চট্টগ্রাম সংগঠনের নেতাকর্মীরা -প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি-চট্টগ্রাম। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত গুরুত্বপূর্ণ দুটি টার্মিনাল দীর্ঘমেয়াদে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরের বারিক বিল্ডিং মোড়ে সমাবেশ শেষে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা এনসিটি ও সিসিটি ইজারা বাতিল এবং চট্টগ্রাম বন্দরের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ থেকে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা কমিটি-চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সদস্যসচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান ভিত্তি। বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থে হতে পারে না। এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার আগে দেশের স্বার্থ, শ্রমিকদের অধিকার ও জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ এম নাজিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দর শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, দেশের অর্থনীতি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থাপনা। এনসিটি ও সিসিটি পরিচালনার নামে বিদেশি প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ তুলে দেওয়া হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।

কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নের নামে গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে দেওয়া কোনো সমাধান হতে পারে না। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রযুক্তি সংযোজন ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব। তার দাবি, এনসিটি ও সিসিটি ইজারা দেওয়া হলে রাষ্ট্র দীর্ঘমেয়াদে রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে এবং শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম বলেন, এনসিটি দেশের বিনিয়োগে নির্মিত গুরুত্বপূর্ণ ও লাভজনক টার্মিনাল। এটি ইজারা দেওয়া হলে দেশের অর্থনীতির পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়তে পারে।

বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘এনসিটি ও সিসিটি সোনার ডিম পাড়া হাঁস। একটি কুচক্রী মহল পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চাচ্ছে।’ দেশের স্বার্থে এ ধরনের উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি জানান। তার ভাষ্য, এত দিন শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। তাই বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে। আন্দোলন আরো বড় আকার নেওয়ার আগেই সরকারকে এনসিটি ও সিসিটি ইজারা না দেওয়ার ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে জুনে বন্দর রক্ষা কমিটি এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছিল। সংগঠনটির দাবি, টার্মিনাল দুটি দেশীয় অর্থায়নে নির্মিত এবং স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
সানা/আপ্র/১৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন- জোরালো প্রতিবাদ
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন- জোরালো প্রতিবাদ

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় পাকিস্তানের প্...

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার

বাংলাদেশ ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক নয়, বরং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভি...

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে
১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রা...

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই