গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, আবেদন শুরু ১ অক্টোবর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৯ এএম ২০২৬
শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, আবেদন শুরু ১ অক্টোবর
ছবি

ছবি সংগৃহীত

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন। দেশের শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিভা তুলে ধরতে আয়োজিত এ প্রতিযোগিতায় আগামী ১ অক্টোবর থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, নৃত্য, সংগীত, হামদ-নাত ও ক্বিরাতসহ বিভিন্ন বিষয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে।

অভিনয় বিভাগে অভিনয়, আবৃত্তি ও গল্প বলার বিষয় রয়েছে। বক্তৃতা বিভাগে থাকছে উপস্থিত বক্তৃতা।

নৃত্য বিভাগে সাধারণ বা মিশ্র নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য ও দলীয় নৃত্যের সুযোগ রয়েছে। দলীয় নৃত্যে সর্বোচ্চ পাঁচজন সদস্য অংশ নিতে পারবেন।

সংগীত বিভাগে রয়েছে ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, দলীয় নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও যন্ত্রসংগীত। এর মধ্যে ছড়াগান শুধু ‘ক’ শাখার এবং আধুনিক গান শুধু ‘খ’ শাখার প্রতিযোগীদের জন্য।

এছাড়া হামদ-নাত ও ক্বিরাতেও অংশ নেওয়ার সুযোগ থাকছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ক’ শাখায় আবেদনের শেষ তারিখে প্রতিযোগীর বয়স ৬ বছর থেকে ১১ বছরের নিচে হতে হবে। ছেলে ও মেয়ে উভয়েই এ শাখায় অংশ নিতে পারবে।

‘খ’ শাখায় অংশগ্রহণকারীদের বয়স আবেদনের শেষ তারিখে ১১ বছর থেকে ১৫ বছরের নিচে হতে হবে। এ ক্ষেত্রেও ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

ক্বিরাত প্রতিযোগিতা একটি শাখায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের বয়স ১২ বছর থেকে ১৭ বছরের নিচে হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইন—যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ তিনটি একক বিষয়ে অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে।

আবেদনপত্র পূরণ, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং নতুন কুঁড়ি প্রতিযোগিতার ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়: ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

নিচে বিজ্ঞপ্তিটি দেখে নিন—

নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন

এসি/আপ্র/৩০/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ...

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার
৩০ সেপ্টেম্বর ২০২৬

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার

কোনো জেলা বা উপজেলায় কোনো চাকরিপ্রার্থী জানে না তার এলাকায় কোন প্রতিষ্ঠানে দক্ষ কর্মী প্রয়োজন। বা প্...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু
৩০ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু

উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের উদ্যোগে প্রাথমিক কা...

আজ জাতীয় কন্যা শিশু দিবস
৩০ সেপ্টেম্বর ২০২৬

আজ জাতীয় কন্যা শিশু দিবস

আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। দেশের শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অবস্থান পর্যালোচনা করলে এক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই