গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৪ এএম ২০২৬
ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
ছবি

ছবি সংগৃহীত

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কোনো ঘাটতি হবে না অক্টোবর ও নভেম্বর মাসে। চাহিদা অনুযায়ী আসছে ১৯ কার্গো এলএনজি। এর মধ্যে অক্টোবরে আসছে ১০ কার্গো এবং নভেম্বরে আসছে ৯ কার্গো এলএনজি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, অক্টোবর ও নভেম্বর মাসে এলএনজিবাহী কার্গো নিয়ে কোনো সমস্যা নেই। চাহিদা অনুযায়ী মোট ১৯ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। ফলে, এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাস নিয়েও কোনো সমস্যা হবে না।

পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, আমরা ধারাবাহিকভাবে প্রতি মাসে পরবর্তী তিন মাসের জন্য প্রয়োজনীয় এলএনজি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। এতে করে এলএনজি থেকে গ্যাস সরবরাহে কোনো ধরনের ঘাটতির আশঙ্কা থাকবে না।

জ্বালানি বিভাগের অনুমোদনে দেশে এলএনজি আমদানি তদারক করে পেট্রোবাংলা। আর এলএনজি আমদানি, কার্গো শিডিউলিং, চুক্তি নেগোসিয়েশন ও বাস্তবায়ন এবং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)।

পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র জানায়, অক্টোবর ও নভেম্বর মাস মিলিয়ে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত হয়েছে। এর মধ্যে অক্টোবরে আসবে ১০ কার্গো। এই ১০ কার্গোর মধ্যে স্পট মার্কেট থেকে আনা হবে ৩ কার্গো, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২ কার্গো এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় আসবে ৫ কার্গো।

এছাড়া, নভেম্বরে ৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আসবে ৬ কার্গো এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় আসবে ৩ কার্গো।

সূত্র জানায়, চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎস থেকে এলএনজি সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী এসব কার্গো দেশে আসবে। পরে তা জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে।

এ বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মিজানুর রহমান জানান, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য মোট ১৯ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়া থেকে কেনা হচ্ছে এসব এলএনজি।

তিনি জানান, নিশ্চিত হওয়া কার্গোগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি কার্গো রয়েছে। পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে। চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত হওয়ায় আগামী কয়েক মাস এলএনজি সরবরাহে বড় কোনো সমস্যা হবে না।

আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকে। সে হিসাবে অক্টোবর ও নভেম্বরের ১৯ কার্গোতে মোট প্রায় ৬ কোটি ৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি নিশ্চিত হয়েছে।

এসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদা...

নিউগিনি আবাসনে হামলার ঘটনায় সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেফতার
৩০ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি আবাসনে হামলার ঘটনায় সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেফতার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লু...

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
৩০ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্...

প্রতিদিনের যে পানীয়গুলো অজান্তেই ক্ষতি করতে পারে
৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিনের যে পানীয়গুলো অজান্তেই ক্ষতি করতে পারে

সব পানীয় দেখতে যতটা নিরীহ মনে হয়, ততটা নয়। অনেক পানীয়কে স্বাস্থ্যকর বা সতেজকারক হিসেবে বাজারজাত করা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই