গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২০ এএম ২০২৬
এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ
ছবি

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা দুই পাইলটের মধ্যে হাতাহাতির একপর্যায়ে একজন অন্যজনকে ছুরিকাঘাত করার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিমানটি মাত্র দুই মিনিটের মধ্যে প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। এ সময় বিমানের যাত্রীরা ধারণা করেছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটরা হয়তো বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছেন।

পরে জানা যায়, বিমানের দুই পাইলটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে একজন পাইলট অন্য পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। আঘাতের কারণে আহত পাইলটের শার্ট রক্তে ভিজে যায়।

বিমানটির এক যাত্রী সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে জানান, পাইলটদের মধ্যে ঝামেলা চলার সময় বিমানটি দ্রুত নিচে নামতে থাকে। এ সময় বিমানের পেছনের দিকে থাকা আরো দুই পাইলটকে তিনি চিৎকার করে বিমানের নিয়ন্ত্রণ নিতে বলেন।

তার ভাষ্য অনুযায়ী, সামনের দিকের যাত্রীরা হামলাকারী পাইলটকে নিবৃত করে ককপিট থেকে বের করে নিয়ে যান। পরে পেছনে থাকা দুই পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেন এবং সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করান।

আহত পাইলটকে বিমানে থাকা একজন দন্ত চিকিৎসক জীবনরক্ষাকারী চিকিৎসা দেন বলেও ওই যাত্রী জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাইলটদের মধ্যে হাতাহাতির সময় বিমানটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠায়। এ সংকেত সাধারণত বিমানে গুরুতর জরুরি পরিস্থিতি দেখা দিলে ব্যবহার করা হয়।

সংকেত পাওয়ার পর বেন গুরিয়ন বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। তবে পরে জানা যায়, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়নি।

পরে গতিপথ পরিবর্তন করে বিমানটি সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাবুক আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব যাত্রী নিরাপদে আছেন।

সূত্র: সিএনএন, জেরুজালেম পোস্ট

এসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
৩০ সেপ্টেম্বর ২০২৬

সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী

ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্...

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে
৩০ সেপ্টেম্বর ২০২৬

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে

মেয়াদ শেষ হতে চলা গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
২৯ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডাবলিনে দ্য নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের প্রকৌশল নির্বাহী...

ইসরায়েলকে আর মার্কিন সামরিক সহায়তা নয়
২৯ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে আর মার্কিন সামরিক সহায়তা নয়

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আরব-প্রধান দুটি রাজনৈতিক জোটকে অংশগ্রহণে নিষেধাজ্ঞার পর দেশটিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই