গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রতিদিন হাততালিতে মিলতে পারে পাঁচ উপকার

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৪ এএম ২০২৬
প্রতিদিন হাততালিতে মিলতে পারে পাঁচ উপকার
ছবি

ছবি সংগৃহীত

হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখা হয়। হাতের তালু ও আঙুলে চাপ ও ঘর্ষণ তৈরি হওয়ায় শরীরে কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে। নিয়মিত হাততালির অভ্যাসে রক্ত চলাচল বাড়ানো থেকে শুরু করে মন ভালো রাখার মতো কয়েকটি উপকার পাওয়া যেতে পারে।

রক্ত সঞ্চালনে সহায়ক

ছন্দ মেনে হাততালি দিলে হাতের তালু ও আঙুলের বিভিন্ন অংশে চাপ ও ঘর্ষণ তৈরি হয়। এতে শরীরে রক্ত চলাচল বাড়তে পারে। শরীরের বিভিন্ন অংশ ও কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে রক্ত সঞ্চালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত হাততালির অভ্যাস হৃদ্‌যন্ত্রের সুস্থতার জন্যও সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়।

মনমেজাজ ভালো রাখতে পারে

হাততালি দেওয়ার সময় শরীরে আনন্দ ও স্বস্তির অনুভূতি তৈরি হতে পারে। এর সঙ্গে ‘এন্ডরফিন’ নামের এক ধরনের হরমোনের ক্ষরণের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়। ফলে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে এবং মনকে কিছুটা শান্ত রাখতে এই সহজ অভ্যাস সহায়ক হতে পারে।

শরীরের নমনীয়তা বাড়াতে সহায়ক

হাতের তালু ও আঙুল নিয়মিত নড়াচড়া করার ফলে অস্থিসন্ধির জড়তা কিছুটা কমতে পারে। পাশাপাশি পেশি সচল ও শিথিল রাখতেও এটি সহায়তা করতে পারে। এতে অস্থিসন্ধির স্বাভাবিক চলন এবং শরীরের নমনীয়তা বজায় রাখতে উপকার পাওয়া যেতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

হাততালিও এক ধরনের হালকা শারীরিক কর্মকাণ্ড। এতে অল্প পরিমাণে শক্তি ক্ষয় হয়। তাই নিয়মিত অন্যান্য শরীরচর্চার পাশাপাশি হাততালির মতো সহজ নড়াচড়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে সামান্য ভূমিকা রাখতে পারে।

শরীর ঝরঝরে রাখতে সাহায্য করতে পারে

হাততালির অভ্যাস শরীরের বিভিন্ন অংশের নড়াচড়া বাড়ায়। এর ফলে শরীরের তরল চলাচল বা লসিকাতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে বলে উল্লেখ করা হয়। শরীরের অপ্রয়োজনীয় পদার্থ অপসারণের প্রক্রিয়ায় লসিকাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কীভাবে হাততালি দেবেন

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে সকালে হাততালির অভ্যাস করার কথা বলা হয়েছে। প্রথমে হাতের তালুতে নারকেল তেল বা পছন্দের কোনো তেল হালকা করে মালিশ করে নিতে পারেন। এরপর মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসন বা বজ্রাসনে বসে হাততালি দেওয়ার অভ্যাস করা যায়।

শুরুতে দুই থেকে তিন মিনিট হাততালি দেওয়ার পর ধীরে ধীরে সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরের সপ্তাহে পাঁচ মিনিট এবং পর্যায়ক্রমে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত এই অভ্যাস করা যেতে পারে।

তবে হাততালিকে কোনো রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প হিসেবে দেখা উচিত নয়। শরীরে কোনো রোগ বা শারীরিক সমস্যা থাকলে নিয়মিত শরীরচর্চা শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

এসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়ে করতে ভয় পান কেন অনেকে, জানুন কারণ
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে করতে ভয় পান কেন অনেকে, জানুন কারণ

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই স্বা...

হার্ট ভালো রাখতে যা যা খাবেন
২৯ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো রাখতে যা যা খাবেন

আমাদের হৃদয় কখনো থেমে থেকে না, সারাক্ষণ কাজ করতে থাকে। এটিই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। বিশ্রামের সময়ও...

আত্মহত্যা রুখবে বুদ্ধি ও আবেগের সংমিশ্রণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
২৮ সেপ্টেম্বর ২০২৬

আত্মহত্যা রুখবে বুদ্ধি ও আবেগের সংমিশ্রণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি

প্রতিদিনের জীবনে সবকিছু নিজের অনুকূলে থাকবে না, কখনো কখনো বিরূপ পরিস্থিতি কিংবা ব্যর্থতার মুখে পড়তে...

বাংলাদেশিরা হতে পারবেন জাপানের ধনী পরিবারের ঘরজামাই
২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশিরা হতে পারবেন জাপানের ধনী পরিবারের ঘরজামাই

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়; পরিবারের নতু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই