গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ জন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩১ এএম ২০২৬
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ জন গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করেছে ডিএমপি।

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। গত শনিবার (৩১ অক্টোবর) শুরু হওয়া আন্দোলন মঙ্গলবার টানা চতুর্থ দিনে গড়িয়েছে। আন্দোলন ঘিরে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত রোববার (১ নভেম্বর) মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সোমবার (২ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো শ্রমিকেরা সড়কে নামলে মিরপুরের বিভিন্ন এলাকায় আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই দিন ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। একই দিন আন্দোলনকারীদের মধ্য থেকে আরো ২৩ জনকে গ্রেফতারের তথ্যও জানায় পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। নিরাপত্তাজনিত কারণে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়। আন্দোলন ঘিরে পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এসি/আপ্র/০৩/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ নভেম্বর ২০২৬

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্...

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো...

জেল হত্যা দিবস আজ, স্মরণে জাতীয় চার নেতা
০৩ নভেম্বর ২০২৬

জেল হত্যা দিবস আজ, স্মরণে জাতীয় চার নেতা

আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতা—সৈয়দ নজরু...

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার চেষ্টা চলতে পারে
০৩ নভেম্বর ২০২৬

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার চেষ্টা চলতে পারে

শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে মনে করছে সরকার। এ ধরনের চেষ...

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
০৩ নভেম্বর ২০২৬

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী বছর জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই