গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

এমপি হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৫ এএম ২০২৬
এমপি হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ছবি

ছবি সংগৃহীত

শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিতে এমপি মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এমপি এলিজা জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথগ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্যদ্বয় রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপসহ অন্যান্য হুইপ, সংসদ-সদস্যসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।

এসি/আপ্র/০৩/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

এলপিজির দাম বাড়ানোয় জামায়াতের তীব্র প্রতিবাদ
০৩ নভেম্বর ২০২৬

এলপিজির দাম বাড়ানোয় জামায়াতের তীব্র প্রতিবাদ

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম এক মাসের ব্যবধানে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজ...

এমপি আবদুল আজিজের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র
৩১ অক্টোবর ২০২৬

এমপি আবদুল আজিজের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের দলীয় পদ থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত স...

বগুড়ায় শিবিরের ৮০ নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে যোগদান
৩১ অক্টোবর ২০২৬

বগুড়ায় শিবিরের ৮০ নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

বগুড়ায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৮০ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছ...

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি
৩০ অক্টোবর ২০২৬

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই