গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

পুলিশের সাত গুরুত্বপূর্ণ পদে রদবদল, বদলি ছয় এসপি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৫ এএম ২০২৬
পুলিশের সাত গুরুত্বপূর্ণ পদে রদবদল, বদলি ছয় এসপি
ছবি

ছবি সংগৃহীত

পুলিশের সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদলের পাশাপাশি ছয় পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি জারি করে এসব পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশে।

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায় পদায়ন করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে জিএমপি কমিশনার করা হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

বদলি ছয় পুলিশ সুপার: পৃথক বিজ্ঞপ্তিতে ছয় পুলিশ সুপারের পদায়নের কথা জানানো হয়েছে। এতে নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে নীলফামারী এবং এসআরবির পুলিশ সুপার মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদাকে জামালপুরে এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খানকে বরগুনার পুলিশ সুপার করা হয়েছে।
সানা/আপ্র/০৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চাঁদাবাজির মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র, জবানবন্দিতে রিয়াদের স্বীকারোক্তি
০৩ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র, জবানবন্দিতে রিয়াদের স্বীকারোক্তি

সাবেক সংসদ সদস্য শাম্মি আহম্মেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং ১০ লাখ টাকা আদায়ের মামলায় বৈ...

ছড়িয়ে পড়ছে শ্রমিক আন্দোলন, অস্থির চার শিল্পাঞ্চল
০৩ নভেম্বর ২০২৬

ছড়িয়ে পড়ছে শ্রমিক আন্দোলন, অস্থির চার শিল্পাঞ্চল

ন্যূনতম মজুরি বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর...

নিরাপত্তার কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত
০৩ নভেম্বর ২০২৬

নিরাপত্তার কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে বিশেষ প্রদর্...

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা
০৩ নভেম্বর ২০২৬

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা

আগামী চারদিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই