গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফেসবুক-টিকটকে নির্বাচনি ছবি-ভিডিও প্রচারে কঠোর নিষেধাজ্ঞা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৪৩ এএম ২০২৬
ফেসবুক-টিকটকে নির্বাচনি ছবি-ভিডিও প্রচারে কঠোর নিষেধাজ্ঞা
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি নিরাপত্তা আরো জোরদার করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রচারের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্মে দায়িত্ব পালনসংক্রান্ত কোনো ছবি, ভিডিও, অস্ত্র বা সরঞ্জামের দৃশ্য প্রকাশ না করতে আনসার সদস্যদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা মহানগর আনসারের এক প্রস্তুতিমূলক সমাবেশে এসব নির্দেশনা দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সমাবেশে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী মোট ২৭ হাজার ৭০৩ জন আনসার সদস্য অংশ নেন।

মহাপরিচালক তার বক্তব্যে নির্বাচনি দায়িত্ব পালনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, ‘নির্বাচনি সুরক্ষা অ্যাপস’, সমন্বিত সিকিউরিটি রেসপন্স সিস্টেমসহ বিভিন্ন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পুরো ব্যবস্থাপনা পরিচালিত হবে। তার ভাষায়, প্রচলিত সেকেলে পদ্ধতি থেকে বেরিয়ে বাহিনী এখন সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে, যেখানে দায়িত্ব বণ্টন থেকে শুরু করে সদস্যদের সুযোগ-সুবিধা পর্যন্ত সবকিছু স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হচ্ছে।

আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা শুধু একটি বাহিনীর সদস্য নন, বরং জাতীয় পতাকার সম্মান রক্ষাকারী এবং সাধারণ ভোটারের আস্থার প্রতীক। কোনো রাজনৈতিক পক্ষের হয়ে নয়, দেশের মানুষ ও রাষ্ট্রের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই তাদের মূল দায়িত্ব। সন্ত্রাসী চাপ বা হুমকিতে ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি কোনো বিশৃঙ্খলা দেখা দিলে ভোটকেন্দ্র ত্যাগ না করার নির্দেশও দেন তিনি।

মহাপরিচালক আরো জানান, এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সরাসরি মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলবে। যেকোনো অনিয়ম বা অপতৎপরতা রোধে বাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও সজাগ থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে রাষ্ট্রীয় শৃঙ্খলা বা দায়িত্ববিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

তিনি জানান, সারাদেশে এবারের নির্বাচনে প্রায় ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২৭ হাজার ৭০৩ জন সদস্য মোতায়েন থাকবে ঢাকায়। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার সদস্য দায়িত্বে থাকবেন।

এসি/আপ্র/০৯/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই