গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রত্যাশার মাঝে উৎসবমুখর ভোট, তাৎপর্যপূর্ণ দিন দেখছে ইইউ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১২ এএম ২০২৬
প্রত্যাশার মাঝে উৎসবমুখর ভোট, তাৎপর্যপূর্ণ দিন দেখছে ইইউ
ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস -ছবি সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৬ বছর স্বৈরতান্ত্রিক শাসনের পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোটগ্রহণকে ঘিরে ছিল বাড়তি নজরদারি ও আগ্রহ।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আজকের দিনটি তাৎপর্যপূর্ণ।” তিনি একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশার কথা জানান। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন করে ইজাবস বলেন, “দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখেছি। আমরা চাই, বিকাল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকুক।” এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে তিনি রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। ইইউ মিশন জানিয়েছে, দেশের ৬৪ জেলায় ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। জানুয়ারির মাঝামাঝি থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলসহ ইইউ মিশনে প্রায় ২০০ জন সদস্য রয়েছেন। এবারের নির্বাচনে মোট প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও প্রায় ২০০ জন বিদেশি সাংবাদিক মাঠে কাজ করছেন। ইজাবস জানান, ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের ওপর একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং ইইউ সম্পূর্ণ নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
সানা/আপ্র/১২/২/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই