গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:৪২ এএম ২০২৬
তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ অভিনন্দন জানান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ব্যতিক্রমী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাদের জীবন কেটেছে, তারা স্পষ্টভাবে তাদের ভোটের মাধ্যমে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি তার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান, যিনি এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিশ্চিত করেছেন যে নির্বাচনি প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আনোয়ার ইব্রাহিম আরো বলেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন শক্তি যোগ করার প্রত্যাশা রাখে।

তিনি মালয়েশিয়ানদের সঙ্গে একযোগে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এসি/আপ্র/১৩/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই