গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:০৭ এএম ২০২৬
আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম
ছবি

রোববার উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস -ছবি প্রেস উইং

উপদেষ্টা পরিষদের ৬১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাই এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন,  উই আর লাকি পিপল, হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।’ বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘আগামী ১৭ তারিখে সকাল ১০টার দিকে এমপিদের শপথ হবে জাতীয় সংসদে। ওই দিন বিকাল চারটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার কেবিনেটের সদস্যরা শপথ গ্রহণ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর সব পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। একই সময়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’
প্রেস সচিব বলেন, দক্ষিণ প্লাজায় এ ধরনের একটা অনুষ্ঠান এই প্রথম হচ্ছে। অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দরভাবে হয়, সেজন্য আজকে বিএনপির তিনজনেরেএকটি কমিটির সঙ্গে মিটিং আছে। তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।’
প্রেস সচিব জানান, কেবিনেটের শেষ বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা। তারপর কলিগদেরকে ধন্যবাদ দেন।’’ উপদেষ্টাদের দেশ ছাড়ার খবর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘ফয়েজ আহমেদ কেন পদ ছেড়েছেন, ফেসবুকে উনি ওনার ভেরিফায়েড অ্যাকাউন্ট এক্সপ্লেন করেছেন। আমার এখানে নতুন করে যুক্ত করার কিছু নেই। আর উপদেষ্টাদের মধ্যে যারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন। শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, ফেরার সময়ও ওই গাড়ি তাদেরকে বাসায় পৌঁছে দেবে। কিন্তু তখন আর গাড়িতে ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। দেশকে আরো এগিয়ে নিতে- তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দেবেন।’

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা: রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি এবং অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সবার দায়িত্ববোধ জাগ্রত করে। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সবাই বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সব নেক আমল কবুল করেন। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।

সানা/আপ্র/১৫/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই