গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
ছবি

ছবি সংগৃহীত

যাত্রাবাড়ীর কাজলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই কিশোর স্থানীয় একটি মাদ্রাসায় হেফজোতে পড়াশোনা করতো।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুল গলিতে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহতের বন্ধু রায়হান জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার কাজলায় এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলো মাহিম। তিনি স্কুল গলিতে পৌঁছালে ১০ থেকে ১২ জন কিশোর তাকে পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে সেখানে পরে থাকতে দেখে তার স্বজনদের সংবাদর দেয় স্থানীয়রা। মাহিমের ভগ্নিপতি রাফিসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের দীন ইসলামের ছেলে মাহিম।

এসি/আপ্র/১৬/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই