গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৫ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ হলো প্রথম ধাপের আবেদন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০৭ এএম ২০২৬
৫ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ হলো প্রথম ধাপের আবেদন
ছবি

ছবি সংগৃহীত

ইতালিতে তিন বছর মেয়াদি (২০২৬–২০২৮) পাঁচ লাখ শ্রমিক নেওয়ার প্রথম ধাপের ক্লিক ডে (ইতালিতে বৈধভাবে কাজের ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়ার জন্য সরকার নির্ধারিত দিন ও সময়) শেষ হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটার এই পর্বে বিভিন্ন খাতে আবেদন সম্পন্ন হয়। কড়াকড়ি ও জটিল প্রক্রিয়ার কারণে আবেদন কম জমা হওয়ায় এবার যোগ্য আবেদনকারীদের ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদশিরা।

এবারের তিন বছর মেয়াদি ভিসায় বিভিন্ন খাতে শ্রমিক ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সিজনাল বা মৌসুমী কাজ, কৃষি ও পর্যটন খাতে ৮৮ হাজার। নন-সিজনাল ৭৬ হাজার ২০০ এবং স্বনির্ভর কাজের জন্য ৬৫০ জন শ্রমিকের কোটা ছিল।

১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে এই আবেদনের সময়সীমা বা ক্লিক ডেগুলো অনুষ্ঠিত হয়। তবে শেষ দিনে ডমেস্টিক বা গৃহস্থালি কাজের জন্য আবেদনের চাপ ছিল তুলনামূলক বেশি।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এবার আবাসন সনদ বা রেসিডেন্স সংক্রান্ত কড়াকড়ি ও জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই আবেদন করতে পারেননি। যারা এই কঠিন ধাপগুলো পার করে আবেদন জমা দিতে পেরেছেন, তাদের ভিসা পাবার সম্ভাবনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।

তারা বলছেন, এবারের আবেদন প্রক্রিয়া বেশ কঠিন ছিল। যারা সঠিক নিয়মে আবেদন করতে পেরেছেন তারা অবশ্যই সাফল্যের মুখ দেখবেন।
 
তবে ভিসা পাওয়ার এই সুযোগকে পুঁজি করে দালাল চক্র যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
 
এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী ১ লাখ ৬৫ হাজার শ্রমিকের জন্য আগাম ফরম পূরণ প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে।

এসি/১৯/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই