গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সব দেশের সঙ্গে লাভজনক ও গভীর সম্পর্ক গড়ার অঙ্গীকার পররাষ্ট্রমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:১৪ এএম ২০২৬
সব দেশের সঙ্গে লাভজনক ও গভীর সম্পর্ক গড়ার অঙ্গীকার পররাষ্ট্রমন্ত্রীর
ছবি

ছবি সংগৃহীত

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তার নীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’, এবং তিনি প্রত্যেক দেশের সঙ্গে গভীর, লাভজনক এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়তে চান।
সৌজন্য সাক্ষাৎপর্ব শুরু হওয়ার দুই দিনে খলিলুর রহমান সৌদি, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আমরা আমাদের নীতি তাদেরকে জানিয়েছি। আমাদের মোটো হলো, বাংলাদেশ ফার্স্ট। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক মর্যাদার ওপর ভিত্তি করে কাজ করব, এবং প্রতিটি দেশের সঙ্গে লাভজনক সম্পর্ক গড়তে চাই।
পররাষ্ট্রমন্ত্রী আরো যোগ করেছেন, এই সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপুল আস্থা রয়েছে। আমরা আশা করি, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব।
সার্ক পুনরুজ্জীবনেও বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ সার্ক প্রক্রিয়ার প্রতি অবিচল সমর্থন রাখবে এবং দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করবে। তিনি স্মরণ করান, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণা প্রথম প্রবর্তন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং বাংলাদেশ সার্কের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে নিয়মিত অবদান রেখেছে। সার্কভুক্ত দেশগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি ও খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সার্বভৌম সাম্য, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি।
সানা/আপ্র/২৩/২/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই