গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেরপুরে গণভোট হবে না, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
শেরপুরে গণভোট হবে না, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শেরপুর-৩ আসনে কোনো ‘গণভোট’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, আপিল দায়ের ৬ থেকে ১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল (বৃহস্পতিবার)। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছিল। ওই নির্বাচনে অন্য আসনগুলোতে গণভোটের প্রক্রিয়া থাকলেও শেরপুরে তা আর প্রয়োজন হচ্ছে না।

তিনি বলেন, গণভোটের যে ব্যবধান (ডিফারেন্স), তাতে নতুন করে এটি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কমিশন বোধ করছে না। তাই শুধু সাধারণ ব্যালটেই ভোট হবে।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে শেরপুর-৩ আসনে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত হয়। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। এই দুই আসনেই এবার পোস্টাল ব্যালট এবং বিশেষ কারিগরি সুবিধা বজায় থাকবে।
সানা/আপ্র/২৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই