গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহবাগে ‘মাদকমুক্ত সোহরাওয়ার্দী উদ্যান চাই’ স্লোগানে নাগরিক সমাবেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
শাহবাগে ‘মাদকমুক্ত সোহরাওয়ার্দী উদ্যান চাই’ স্লোগানে নাগরিক সমাবেশ
ছবি

ছবি: আজকের প্রত্যাশা

রাজধানীর শাহবাগ এলাকায় শনিবার বিকাল ৪টায় এলাকাবাসীর ব্যানারে এক প্রতিবাদ সভা, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অসামাজিক কার্যকলাপমুক্ত সোহরাওয়ার্দী উদ্যান চাই’ স্লোগানে সাধারণ মানুষ, অভিভাবক, তরুণ সমাজ ও বিভিন্ন পেশার নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান রাজধানীর একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান- যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ বিশ্রাম, হাঁটা ও সাংস্কৃতিক চর্চার জন্য আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও অপরাধপ্রবণ ব্যক্তির কারণে এখানে মাদক সেবন, সন্ত্রাস ও নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে; যা এলাকাবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষা ও সামাজিক মূল্যবোধ রক্ষার জন্য এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন জরুরি বলে তারা উল্লেখ করেন।

সমাজের গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও সচেতন নাগরিকরা বর্তমান প্রশাসনের সাথে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বিশেষভাবে শাহবাগ থানা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিয়মিত টহল বৃদ্ধি, কঠোর নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্যানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। এটি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কর্মসূচি নয়; বরং সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে একটি সামাজিক উদ্যোগ। তারা মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা করেন, প্রশাসনের সহযোগিতা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় খুব শিগগিরই সোহরাওয়ার্দী উদ্যান একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত স্থানে পরিণত হবে; যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

অপ্র/কেএমএএ/২৮.০২.২৬

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই