গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:১৫ এএম ২০২৬
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ
ছবি

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু -ছবি সংগৃহীত

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে-সেই কারণে বিশেষ করে ঢাকা সিটিতে এক লাখ ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) তৈরি করতে আমাদের নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে ওই সময়ে (ভূমিকম্প) লোকজনকে সরিয়ে নিতে ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করার জন্য আমাদের বলা হয়েছে এবং আরো কিছু নির্দেশনা দিয়েছেন তিনি।

স্বেচ্ছাসেবক কি শুধু ঢাকার জন্য থাকবে-এমন প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, এটা ঢাকা শহরে এক লাখ। যেভাবে ভলান্টিয়ার কোস্টাল এরিয়ার মধ্যে আছে, ঠিক একই মডেলে আমরা ঢাকায় করবো-সেটা নিয়ে আমরা কাজ করছি।


আসাদুল হাবিব দুলু বলেন, কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী ১১ তারিখ আবার বসে এটার ফলোআপ দেবো।

ভূমিকম্প হলে উদ্ধার সক্ষমতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই ক্যাপাবিলিটি বিল্ড-আপের জন্যই আলোচনাগুলো হচ্ছে। এখন পর্যন্ত আমাদের যেগুলো ইকুইপমেন্ট (সরঞ্জাম) আমরা প্রকিউরমেন্ট (সংগ্রহ) করেছি, এগুলো আর্মড ফোর্সেস ডিভিশনে আমরা দিয়েছি, কিছু ফায়ার সার্ভিসকে দিয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা কি জানতে চাইলে আসাদুল হাবিব বলেন, ১৮০ দিনের একটা পরিকল্পনা আছে, আমাদের মধ্যে যেগুলো আওতাভুক্ত সেটা আমরা করবো।


সানা/ডিসি/আপ্র/১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই