গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অর্থমন্ত্রী আমির মাহমুদ চৌধুরী খসরু হাসপাতালে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:৪১ এএম ২০২৬
অর্থমন্ত্রী আমির মাহমুদ চৌধুরী খসরু হাসপাতালে
ছবি

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অসুস্থবোধ করায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ব্যক্তিগত সহকারী শহীদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্যার গতকাল অসুস্থবোধ করায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে অনেকটা সুস্থবোধ করছেন। স্যার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এরপর তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আমির খসরু ১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনের দুই নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান তিনি। 

২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর আমির খসরুকে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০৪ পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন। আমীর খসরুর বাবা মাহমুদুন্নবী চৌধুরী পাকিস্তান আমলে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। পেশায় ব্যবসায়ী আমির খসরু চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। এক সময় তিনি সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন ।


সানা/ডিসি/আপ্র/১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই