গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে চান মোহন রায়হান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৫২ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে চান মোহন রায়হান
ছবি

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন -ছবি সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তবে এই পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে মোহন রায়হান বলেন, নিয়ম অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর হাত থেকেই এ পুরস্কার নিতে চান।

রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোহন রায়হান এ কথা বলেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছিলেন মোহন রায়হানসহ ৯ জন। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনীত অন্যদের এ পুরস্কার তুলে দেওয়া হলেও মোহন রায়হানকে দেওয়া হয়নি। নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী তখন এ প্রসঙ্গে বলেছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে।

এ নিয়ে সমালোচনার মধ্যে গতকাল শনিবার সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল ২ মার্চ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

আজকের সংবাদ সম্মলেনে মোহন রায়হান বলেন, পুরস্কার প্রদানের আগের দিন পর্যন্ত সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ৪১ বছর আগে তাঁর রচিত একটি কবিতাকে অজুহাত করে তাঁর পুরস্কার স্থগিত করা হয়। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অথচ অন্যদের ডাকা হলেও তাঁকে আর ডাকা হয়নি। এই আচরণ শুধু ব্যক্তিগত অপমান নয়, এটি মুক্তচিন্তার প্রতি অবমাননা।

এখন আবার পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গে মোহন রায়হান বলেন, ‘এ ঘোষণার পর আমার পুরস্কার গ্রহণ বা বর্জন নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়। আমরা জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করি। সংখ্যাগরিষ্ঠ মত পুরস্কার গ্রহণের পক্ষে। যুক্তি ছিল, ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করা মানে অপশক্তিকে জয়ী হতে দেওয়া। আবার অনেকে মত দেন, এই অপমানের প্রতিবাদে পুরস্কার বর্জনই নৈতিক অবস্থান হবে। আমি গভীরভাবে ভাবলাম। আমি কোনো পদক বা অর্থের কাঙাল নই। জীবনের সায়াহ্নে এসে সামান্য স্বীকৃতি ও সম্মানের প্রত্যাশাই আমাকে সেখানে নিয়ে গিয়েছিল।’

মোহন রায়হান বলেন, ‘আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বৃহত্তর স্বার্থে এই পুরস্কার গ্রহণ করছি।’

প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মোহন রায়হান। তিনি বলেন, ‘আমি বিনীতভাবে অনুরোধ জানাই, নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই যেন আমি এই পুরস্কার গ্রহণ করতে পারি। যদি প্রয়োজন হয়, দিন পরিবর্তন করা হোক, কিন্তু প্রক্রিয়াটি মর্যাদাপূর্ণ হোক।’

পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন মোহন রায়হান। কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সংস্কৃতিকর্মীর কল্যাণে এই অর্থ প্রদান করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি জানান মোহন রায়হান। তিনি বলেন, স্বচ্ছ, দলনিরপেক্ষ, বিশেষজ্ঞনির্ভর ও সর্বজনগ্রাহ্য প্রক্রিয়া প্রবর্তন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো পুরস্কার নিয়ে বিতর্ক বা স্থগিতের পরিস্থিতি সৃষ্টি না হয়।

সানা/ডিসি/আপ্র/১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের কল্যাণে কথা বলে যাবো: অ্যাটর্নি জেনারেল
২৯ মার্চ ২০২৬

আমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের কল্যাণে কথা বলে যাবো: অ্যাটর্নি জেনারেল

দেশের মানুষ ও রাষ্ট্রের স্বার্থে ‘নির্মোহভাবে’ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত অ্যাটর্নি...

ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
২৯ মার্চ ২০২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ

লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকায় থাকা কমপক্ষে ২২ জন অভিবাসন প্রত...

চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার
২৯ মার্চ ২০২৬

চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, নারীদের ক্ষমতায়নের জন্য চালু হয়ে গেছে ‘ফ্যামিলি কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে