গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৪১ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ
ছবি

ঢাকায় সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বুধবার বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান -ছবি রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংকটের কারণে বাংলাদেশের মতো দেশগুলোতে যে অর্থনৈতিক ও মানবিক প্রভাব পড়ছে, তা কূটনৈতিকভাবে সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বুধবার (৪ মার্চ) যখন তিনি ঢাকায় সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পল কাপুরকে জানিয়েছি, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে ইতিমধ্যেই দুজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন। যদি যুদ্ধ দীর্ঘায়িত বা বিস্তৃত হয়, তবে বাংলাদেশের মতো দেশের উপর অর্থনৈতিক চাপ আরো বৃদ্ধি পাবে। তাই আমরা চাই যত দ্রুত সম্ভব কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধান হোক। তিনি আরো বলেন, ‘যুদ্ধ কবে বন্ধ হবে, তা এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই। এটি এককভাবে যে কোনো দেশের সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়। তবে বাংলাদেশের মতো দেশের জন্য এ সংঘাতের প্রভাব বহন করা কঠিন।’

নির্বাচনকে উৎসবমুখর হিসেবে দেখেছে যুক্তরাষ্ট্র: এসময় খলিলুর রহমান বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে, তা যুক্তরাষ্ট্রের প্রত্যাশারও বাইরে ছিল। পল কাপুর তাকে জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ এমন উৎসবমুখর হবে তা তারা আগে কল্পনাও করেননি। পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে মেলার মতো আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ ও সম্মানের সঙ্গে সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে। এই প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন রাষ্ট্রদূত ইতিমধ্যেই প্রয়োজনীয় সমন্বয় করেছেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তা ও বাণিজ্য আলোচনা: খলিলুর রহমান জানিয়েছেন, পল কাপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলোতে সম্পর্ক আরো দৃঢ় ও বিস্তৃত হবে। বাণিজ্যিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে হুটহাট বাণিজ্যচুক্তি করা হয়নি; বরং বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলসহ সমন্বয় করা হয়েছে।

আগামী দিনে সফরসূচি ও আলোচনার ধারা: পল কাপুরের তিন দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় এবং নৈশভোজে অংশগ্রহণের কথা রয়েছে।
সানা/আপ্র/৪/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই