গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:২০ এএম ২০২৬
জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নারীশক্তি’। রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ডিআরইউ কার্যালয়ে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নারী নেত্রীরা।

দেশে নারীদের অধিকার নিশ্চিতে সাবেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক ও মনিরা শারমিনকে আহ্বায়ক করে জাতীয় নারীশক্তি সংগঠনের আত্মপ্রকাশ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘নারীবান্ধব পরিবেশ না থাকায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নারীরা সক্রিয় হতে পারেননি।’ এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে বলে জানান তিনি।

এ সময় ফরিদা আখতার বলেন, নারীশক্তি নারীদের রাজনৈতিক অবস্থানের পথ তৈরি করার পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্কের জেরে কাওকে না বসিয়ে যোগ্য নারীদের বসানোর অনুরোধ জানাই।

এসি/০৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই