গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৬ মার্চ অফিস করেই শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৬:০৩ এএম ২০২৬
১৬ মার্চ অফিস করেই শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সুবিধার জন্য সরকারি ছুটি আরো এক দিন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হতে পারে। যদি এটি অনুমোদিত হয়, তবে ১৬ মার্চ অফিস করেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ঈদুল ফিতরের ছুটি শুরু হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি রয়েছে। ১৮ মার্চও ছুটি ঘোষণা হলে টানা ছুটির সুযোগ তৈরি হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ১৮ মার্চ ছুটি ঘোষণা বিষয়ে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার (৫ মার্চ) তোলা হতে পারে। অনুমোদন পেলে ১৬ মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস হবে।

এসি/০৯/০৩/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই