গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আযম খান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:২৬ এএম ২০২৬
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আযম খান
ছবি

আহমেদ আযম খান -ছবি সংগৃহীত

আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর হেলাল উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। 
‎গত বৃহস্পতিবার (১২ মার্চ) পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদকে জাতীয় সংসদের স্পিকার মনোনীত করায় মন্ত্রণালয়ের মন্ত্রী পদটি শূন্য হয়। ‎একইসঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার করায় ভূমি প্রতিমন্ত্রীর পদটিও শূন্য হয়। এর আগে, বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয়ে মন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয় আহমেদ আজম খানকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ আজম খানকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই