গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকায় আবারো বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:২৯ এএম ২০২৬
ঢাকায় আবারো বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ছবি

ছবি সংগৃহীত

বসন্তের আবহে রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ফের বৃষ্টির সংকেত দিচ্ছে।

শনিবার (১৪ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে কার্যকর হওয়া এই পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। 

আবহাওয়া অফিসের তথ্যমতে, এই সময়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসের এই গতি ও মেঘের ঘনঘটার কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। 

পূর্বাভাসে আরো বলা হয়েছে, এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী না হলেও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করা জরুরি। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে লঘুচাপের প্রভাব থাকায় এই আকস্মিক আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এসি/১৪/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই