গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্রিটিশ প্রশিক্ষণ কেন্দ্রে সেরা ক্যাডেট পুরস্কারজয়ী রিফাত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৫১ এএম ২০২৬
ব্রিটিশ প্রশিক্ষণ কেন্দ্রে সেরা ক্যাডেট পুরস্কারজয়ী রিফাত
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে (আরএমএএস) বাংলাদেশের জন্য গৌরবময় এক ইতিহাস সৃষ্টি করেছেন অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত। কমিশনিং কোর্সে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে তিনি একযোগে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।


সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন নিজেদের ফেসবুকে পোস্টে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ হাইকমিশন জানায়, অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে তার সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে আর্মি ইন্ডিভিজুয়াল ট্রেনিং কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল নিক কাউলি ওবিই তার হাতে স্যান্ডহার্স্ট মেডেল তুলে দেন।


বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্সে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে দ্য ইন্টারন্যাশনাল সোর্ড অর্জন করেন। একই সঙ্গে সব আন্তর্জাতিক ক্যাডেটের মধ্যে সামরিক দক্ষতা, একাডেমিক ফলাফল ও ব্যবহারিক মূল্যায়নে সর্বোচ্চ সাফল্যের জন্য তিনি লাভ করেন দ্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।


সানা/ওআ/আপ্র১৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই