গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টুপি-আতর-জায়নামাজ সংগ্রহে ব্যস্ত ক্রেতারা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৫:২৮ এএম ২০২৬
টুপি-আতর-জায়নামাজ সংগ্রহে ব্যস্ত ক্রেতারা
ছবি

ঈদের মূল কেনাকাটা শেষে মুসল্লিদের ভিড় জমেছে টুপি, আতর, জায়নামাজ ও তসবির দোকানে -ছবি সংগৃহীত

ঈদের মূল কেনাকাটা শেষে মুসল্লিদের ভিড় জমেছে টুপি, আতর, জায়নামাজ ও তসবির দোকানে। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি আর পছন্দের সুগন্ধি সংগ্রহে সরগরম রাজধানীর বায়তুল মোকাররমসহ ফুটপাতের দোকানগুলো। দেশি পণ্যের পাশাপাশি বিদেশি বাহারি টুপি ও আতরের বিপুল চাহিদায় শেষ মুহূর্তে তুঙ্গে উঠেছে এই অনুষঙ্গগুলোর বিক্রি।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেট সংলগ্ন ফুটপাত এখন টুপি, আতর আর তসবির বিক্রিতে সরগরম। বিক্রেতারা জানান, রোজার শুরু থেকেই এসব পণ্যের চাহিদা থাকলেও গত এক সপ্তাহ ধরে সকাল থেকেই ক্রেতাদের ভিড় কয়েকগুণ বেড়েছে।

বায়তুল মোকাররম মার্কেটের নিচতলায় দেশি টুপির পাশাপাশি মিলছে তুরস্ক, ব্রুনাই, সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বাহারি টুপি। মানভেদে দেশি টুপি ১০০ থেকে ১,০০০ টাকায় এবং উন্নত মানের বিদেশি টুপি ৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে স্বল্প আয়ের ক্রেতাদের জন্য ফুটপাতের দোকানগুলোতে ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে পছন্দের টুপি। 
আবু সাঈদ নামের এক টুপি ব্যবসায়ী বলেন, শেষ সময়ে টুপির চাহিদা বেড়েছে। মানুষ টুপি কিনতে আসছেন। দু-চার দিন ধরে বেশ বিক্রি হচ্ছে। গতকাল (মঙ্গলবার) এবং তার আগের দিন বেশি বিক্রি হয়েছে। আজ তার তুলনায় ক্রেতা কম, তবে একেবারে খারাপও না।

ফার্মগেট এলাকার বাসিন্দা মোক্তার হোসেন নিজের ও দুই ছেলের জন্য টুপি কিনতে বায়তুল মোকাররমে এসেছেন। তিনি জানান, সব কেনাকাটা শেষ। এখন পাঞ্জাবির রঙের সঙ্গে মিলিয়ে নিজের ও ছেলেদের জন্য টুপি কিনতে এসেছেন, সঙ্গে কিছু আতরও নেবেন।

বায়তুল মোকাররমে সৌদি আরব, ভারত ও আরব আমিরাত থেকে আমদানিকৃত নানা ঘ্রাণের দেশি-বিদেশি আতরের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মানভেদে প্রতি তোলা সাধারণ আতর ১০০ থেকে ১,৫০০ টাকায় এবং বিশেষায়িত বিদেশি আতর ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে হাসনাহেনা, সিলভার, রজনীগন্ধা ও চকোলেট ম্যাক্স।  এছাড়া সুলতান, রয়েল, অরেঞ্জ, জান্নাতুল ফেরদৌস ও লর্ডভিনিয়া ম্যানের মতো সুগন্ধিগুলোরও বেশ ভালো চাহিদা রয়েছে।
বিক্রেতা মো. সজল মিয়া বলেন, এক তোলা আতর ১০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি করছি। আবার অনেক দামি বিদেশি আতরও আছে। বিভিন্ন ফুলের ঘ্রাণের আতর কিনতে মানুষ আসছে, বিক্রিও ভালো হচ্ছে।
তৌহিদ মিয়া নামের এক ক্রেতা বলেন, ঈদের দিন সুগন্ধি লাগিয়ে বাসা থেকে নামাজে যেতে অন্যরকম ভালো লাগা কাজ করে। ৫০০ টাকার আতর কিনলাম; হাসনাহেনা ও রজনীগন্ধা ফ্লেভারের গন্ধটা বেশ ভালো। এ ছাড়া ঈদের অনুষঙ্গের মধ্যে জায়নামাজ ও তসবির কদর রয়েছে। বায়তুল মোকাররমে তুরস্ক, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, বেলজিয়ামসহ নানা দেশের পাশাপাশি দেশি কাপড়ের জায়নামাজ বিক্রি হচ্ছে। মানভেদে দেশি জায়নামাজ ১৫০-৫০০ টাকায় এবং বিদেশি জায়নামাজ ৫০০-১,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।  এক তসবি বিক্রেতা বলেন, এবার ডিজিটাল তসবির বিক্রি ভালো। মানভেদে ৫০ থেকে ১২০ টাকায় ডিজিটাল তসবি পাওয়া যাচ্ছে। এটি যেকোনো জায়গায় সহজে বহন করা যায় বলে ক্রেতাদের আগ্রহ বেশি। সকাল থেকে প্রায় দেড় হাজার টাকার ডিজিটাল তসবি বিক্রি হয়েছে।

সানা/ডিসি/আপ্র/১৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই