গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৯ এএম ২০২৬
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুন লাগে।


আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে আরও তিনটি ইউনিট পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তারা আগুন লাগার সংবাদ পান। প্রাথমিকভাবে জানা গেছে, লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে ইসলামবাগ এলাকায় অবস্থিত কারখানাটি একটি প্লাস্টিক কারখানা।


তিনি আরও বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। তবে এলাকায় তীব্র যানজট থাকায় ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।



আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।


ওআ/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই