গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভাষা সৈনিক আমেনা আহমেদ মারা গেছেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:১৭ এএম ২০২৬
ভাষা সৈনিক আমেনা আহমেদ মারা গেছেন
ছবি

ভাষা সৈনিক আমেনা আহমেদ

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমেনা আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
ন্যাপের সাবেক সভাপতি প্রয়াত মোজাফফর আহমেদের স্ত্রী আমেনা আহমেদ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মেয়ে আইভি আহমেদ এ তথ্য দিয়েছেন।
পরিবারের সদস্যরা বলছেন, শনিবার সন্ধ্যায় তাকে কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে স্বামী মোজাফফর আহমেদের কবরে দাফন করা হবে। ন্যাপের প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমানও একথা জানিয়েছেন। আমেনা আহমেদ ন্যাপের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার স্বামী মোজাফফর আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা।
তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, জাসদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন। আমেনা আহমেদ ইডেন কলেজে পড়ার সময়ে ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য ছিলেন এবং মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। ২০০৯ ও ২০১৪ সালে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হয়েছিলেন।
সানা/আপ্র/২৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই