গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ২০:২৩ এএম ২০২৬
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর
ছবি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রোববার(২৯ মার্চ) তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বেলায় ঢাকাবাসীকে বাড়তি গরমের মুখোমুখি হতে হতে পারে।

রোববার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা নগরজীবনে অস্বস্তি আরও বাড়াতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই পরিস্থিতিতে বিশেষ করে দুপুরের দিকে গরম ও ভ্যাপসা অনুভূতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এসি/আপ্র/২৯/০৩/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই