গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতের টুরিস্ট ভিসা চালু নিয়ে যা জানা গেল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫০ এএম ২০২৬
ভারতের টুরিস্ট ভিসা চালু নিয়ে যা জানা গেল
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা শিগগিরই চালু করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

শনিবার (২৮ মার্চ) পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মনোজ কুমার বলেন, ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ছাড়া কাউকে অতিরিক্ত অর্থ দেওয়া উচিত নয়। তিনি আবেদনকারীদের সতর্ক করে বলেন, ভিসা আবেদন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে।

তিনি আরও বলেন, আবেদনকারীদের নিজ নিজ ভিসা ফরম নিজেরাই পূরণ করা উচিত এবং নির্ধারিত ফি যথাযথভাবে জমা দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব-এর সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটি-র সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশ-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু-র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন।

এ সময় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশ-সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক, আশ্রমকর্মী ও ভক্তরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভারতের সহকারী হাইকমিশনার আশ্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার তাকে স্বাগত জানান।

এসি/আপ্র/২৯/০৩/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই