গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সড়কমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য

আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১৩ এএম ২০২৬
আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন
ছবি

সংসদ সদস্য সাইফুল আলম মিলন

ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম বলেন, আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহনমন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?
 

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন সাইফুল আলম। তিনি বলেন, গত রোববার সড়ক পরিবহনমন্ত্রী ঈদযাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ঈদযাত্রায় স্বস্তি ছিল।
বিরোধীদলীয় এই সংসদ সদস্য বলেন, ‘ঈদযাত্রার স্বস্তিটা আপনাদের সামনে বলতে চাই। বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী, ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছে। যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন। এরপর আমরা দেখলাম, দৌলতদিয়ায় একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। আমাদের সড়কমন্ত্রী বলল, স্বস্তির যাত্রা ছিল। আমার প্রশ্ন হলো আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?’
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম। অন্যদিকে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা–১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সাইফুল আলম বলেন, ‘দৌলতদিয়ায় এত মানুষ মারা গেল কিন্তু সড়ক পরিবহনমন্ত্রী গেলেন না। ওখানে যাঁরা মারা গেছেন, তাঁদের মাত্র ২৫ হাজার টাকা...জীবনের মূল্য মাত্র ২৫ হাজার টাকা! আহতদের জন্য ১৫ হাজার টাকা।’
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ব্রিটেন হলে সড়ক পরিবহনমন্ত্রী এতক্ষণ পদত্যাগ করতেন। তিনি প্রশ্ন রাখেন, সড়ক পরিবহনমন্ত্রী পদত্যাগ করবেন কি না? তিনি পদত্যাগের চিন্তা করবেন কি না?
এর আগে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বৈপরীত্য দেখা গেছে। যেটা আইনমন্ত্রীর জবাব দেওয়ার কথা, সেটি আইনমন্ত্রী দিলেই ভালো হয়। পরে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, জামায়াতের সংসদ সদস্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চেয়েছেন। বিএনপি এমন নেতার আদর্শে গঠিত, সেখানে কোনো বিভাজন নেই। যাঁদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তাঁরা অত্যন্ত যোগ্য ব্যক্তি, তাঁদের মধ্যে বিভাজন নেই। সানা/আপ্র/৩০/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই