গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা সংলগ্ন গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (০৪ এপ্রিল)  দুপুর ১টা ১৩ মিনিটের দিকে কদমতলীর শিল্প এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি, পরে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস আরো জানায়, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। সে জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন আগুন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে।

এসি/আপ্র/০৪/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই