গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:১৬ এএম ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী
ছবি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরো ব, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি, সেসব ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিভিন্ন জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

‘দলীয় লোক নিয়োগ দেওয়া হলেও তারা ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ করবে বলেই, নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকবে,’ বলেন প্রতিমন্ত্রী। জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
সানা/আপ্র/৪/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই