গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

হাসনাত আব্দুল্লাহকে স্পিকার

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৩৬ এএম ২০২৬
দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট
ছবি

সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

সংসদে উত্তেজিত হাসনাত আব্দুল্লাহকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে স্পিকার এসব কথা বলেন।

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’ বিল পাসের পর বিরোধী দলের আপত্তি নিয়ে সংসদ সদস্যদের আলোচনার সময় স্পিকার রুলিং দেন।  

এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় বিরোধী দলনেতা আমি একটা কথা বলি-তারপর প্রয়োজন হলে আপনি বলবেন, মাননীয় সদস্যবৃন্দ এটি নিয়ে ৯০টি বিল পাস করা হয়েছে। একটি মাত্র বিল বাকি আছে এবং এই বিলগুলো পাস করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছেন, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল। আমার অনেক বয়স হয়েছে, এর আগের ছয়টি সংসদ দেখেছি। এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। এখানে পুরোনো সদস্য মো. শাহজাহান এবং গাজী নজরুল ইসলাম আছেন, তাদের জিজ্ঞাসা করে দেখেন। অতীতের সংসদগুলোর সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কী ধরনের পরিবেশ ছিল, কী ধরনের মনোভাব ছিল? কী ধরনের তির্যক, অশ্লীল বাক্যবিনিময় হতো। সেই তুলনায় অনেক ভালোভাবে এই সংসদে শুরু হয়েছে এবং সর্বশেষে আইনমন্ত্রী যে কথাটি বললেন- আপনাদের যে আপত্তি, প্রয়োজন হলে এটারও তো একটা রেমিডি আছে।

স্পিকার বলেন, আমি মনে করি এই বিষয়টি নিয়ে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ- দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। এবং আরেকটি কথা হলো যে সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার বিগিনিং, এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই হয়েছে যে ৭৭, ৭৮ জন বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং, আমরা এই স্পিরিট অব কো-অপারেশন নিয়ে সামনে এগোতে চাই।

তিনি বলেন, আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারো বিলে সংশোধনী আনা যাবে। এই সংসদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বিয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। আমরা সকল ধরনের সুবিধা-অসুবিধা, মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এর মতভিন্নতা। না হলে তো একটা দলই থাকতো দেশে। এখানে তিন-চারটি দল, অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্টেড। সুতরাং, আমি স্পিকার হিসেবে আপনাদের এনশিউর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট। টু সি দ্যাট অপোজিশন গেটস ইস ডিউ। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
২৮ জুলাই ২০২৬

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ...

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই ২০২৬

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের...

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
২৮ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়
২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের দিনক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই